আদালত

স্কুল-কলেজ খুলতে লিগ্যাল নোটিশ

স্কুল-কলেজ খুলতে লিগ্যাল নোটিশ
স্কুল-কলেজ খুলতে লিগ্যাল নোটিশ

আগামী ১৬ জানুয়ারির মধ্যে সারাদেশের সব স্কুল-কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের কাছে আইনজীবীর মাধ্যমে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন এক শিক্ষক। নোটিশে এ বিষয়ে সরকারের নির্দেশনাও চাওয়া হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকার আইনজীবীর মাধ্যমে এ নোটিশ পাঠান।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের মার্চ মাস থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় কাটাচ্ছে। এছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহার করয় খারাপ অভ্যাস গড়ে উঠছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ