আদালত

কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় আজ

কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় আজ
কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় আজ

আজ রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ১০ জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায় ঘোষণার জন্য এ তারিখ ধার্য করেছেন। এ মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন। অন্যদিকে আসামিরা বেকসুর খালাস পাবেন বলে প্রত্যাশা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির একটি বাসায় আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই জনিকে আসামি করে শামসুন্নাহারের ভাই আশরাফ আলী রমনা থানায় মামলা করেন। ২০১৮ সালের ১৬ জুলাই ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. আলী হোসেন। এই তিন আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৯ সালের ৩১ জানুয়ারি তিন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে ৭ই মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এরপর গত বছরের ১ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত ১০ জানুয়ারি আসামি আব্দুল করিমের পক্ষে যুক্তি উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজ দিন ধার্য করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ