আদালত

কাকরাইলে মা-ছেলে হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় আজ
কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় আজ

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় প্রদান করেন। এ সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। তাদের সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

রায় ঘোষণার আগে চার্জশিটের ২২ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

২০১৮ সালের ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন।

২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলা কেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছিল। আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন-পেঁয়াজ আমদানিকারক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ