আদালত

তিন মাসে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ হাইকোর্টের

তিন মাসে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ হাইকোর্টের
তিন মাসে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ হাইকোর্টের

ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নিয়ে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওটিটিতে কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে এই খসড়া নীতিমালা তিন মাসের মধ্যে করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে খসড়া তৈরি করে তথ্য সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান তা আদালতে দাখিল করবেন।

সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে বিটিআরসি ও পুলিশ। বিটিআরসির প্রতিবেদনটি দাখিল করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। আর পুলিশের প্রতিবেদন দাখিল করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ওটিটি প্লাটফর্মে কনটেন্ট প্রকাশ নিয়ে ২০২০ সালের মাঝামাঝি সময়ে অতিরিক্ত তথ্য সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটিতে বিটিআরসির মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি, এনবিআরের একজন প্রতিনিধি ছাড়াও আইনজীবী রেজা-ই-রাকিব রয়েছেন।

রাজস্ব আদায় ছাড়াও এসব প্ল্যাটফর্মের ভিডিও কনটেন্ট দেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের বাইরে কিনা তা তদারকি ও নিয়ন্ত্রণে এই নীতিমালা করা হচ্ছে। / টে.শ.

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ