আদালত

মর্গে মরদেহ ধর্ষণ: আদালতে দায় স্বীকার সেই মুন্নার

মর্গে মরদেহ ধর্ষণ: আদালতে দায় স্বীকার সেই মুন্নার
মর্গে মরদেহ ধর্ষণ: আদালতে দায় স্বীকার সেই মুন্নার

মর্গে মরদেহ ধর্ষণের অভিযোগে করা পৃথক দুই মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সৎকারকর্মী মুন্না ভগত। শনিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। রোববার ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফসানা আক্তার বলেন, রিমান্ড শেষে শনিবার মুন্নাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করলে বিচারক তা রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার আসামি মুন্না ভগতকে (২০) আদালতে হাজির করা হয়। দুই মামলায় সাত দিন করে তার ১৪ দিন রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম। শুনানি শেষে দুই মামলায় মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মর্গে নারীদের মরদেহ ধর্ষণের ঘটনায় গত ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই আল আমিন বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিৎ কুমার ঘোষ মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মর্গে মৃতদেহ ধর্ষণের অভিযোগে গত বছরের নভেম্বরে মুন্না ভগতকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ