আদালত

নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন

নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন
নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন

রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে (ঢাকা মেট্রো জ ১১-২২৪৯) একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওয়ারি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলাম সালাউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ