আদালত

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

ড. মুহম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
ড. মুহম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা

আদালত অবমাননার অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।

তিনি বলেন, নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে।একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে।

আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেই এক নোটিশের মাধ্যমে গ্রামীণ টেলিকমের ১০০ কর্মীকে ছাঁটাই করেন বলে অভিযোগ ওঠে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে । গ্রামীণ টেলিকম ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই ছাঁটাই করা হয়। পরে সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনটির শুনানি নিয়ে ওই ১০০ কর্মীকে নিয়োগ দিতে আদেশ দেন হাইকোর্ট। কিন্তু দীর্ঘদিনেও সে আদেশ প্রতিপালন না করায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন জানান গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান। সে আবেদনের প্রেক্ষিতে ইউনূসকে তলব করলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, বকেয়া পাওনা পরিশোধ না করায় ২০১৬ সালে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেন সাবেক ১৪ কর্মী। পরে বকেয়া পরিশোধ চেয়ে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ৯৩টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা। ফলে ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে সব মিলিয়ে ১০৭টি মামলা হয়। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ