আদালত

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা
নাসির-তামিমার বিরুদ্ধে মামলা

ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাসির। পরিকল্পনামাফিক জমকালো আয়োজনে বিয়েটাও করে ফেলেন।

বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি।

শুধু তাই নয়, ‘ব্যাড বয়’ খ্যাত নাসিরকে বিয়ে করার আগে আরও একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন তাম্মি। তার সঙ্গে সংসারও পেতেছিলেন। কিন্তু ছয় মাস সংসার করার পর ফিরে আসেন। এরপর নতুন করে নাসিরের সঙ্গে সম্পর্কে জড়ান সৌদি এয়ারলাইন্সের এ বিমানবালা।

তারপরও সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ