আদালত

কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন

কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন
কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে সিএনজি চালক আলা উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় এ আবেদন করা হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুর ১টায় নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম মোছলেউদ্দিন মিজানের আদালতে এ মামলার আবেদন করা হয়।

এই মামলার বাদী নিহত সিএনজি চালক আলা উদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেনের আইনজীবী এ্যাড হারুনর রশীদ হাওলদার দুপুরে এজলাস থেকে বের হয়ে নিশ্চিত করেছেন।

শ্রমিকলীগ কর্মি সিএনজি চালক আলা উদ্দিন হত্যা মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি, দ্বিতীয় আসামি করা হয়েছে তার ছোট ভাই সাহাদাত হোসেন, তৃতীয় আসামি কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম মোছলেউদ্দিন মিজানের আদালতে মামলার বাদীর জাতীয় পরিচয় পত্র দাখিল সাপেক্ষে বিকেলে এ হত্যা মামলার ওপর আদেশ দিবেন ।

নিহতের ছোট ভাই মো. এমদাদ হোসেন জানান, ১১ মার্চ (বৃহস্পতিবার) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলাম। কিন্তু প্রধান আসামি মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ না দেয়ায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ এজাহারটি রেকর্ড করেনি। / আস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ