আদালত

ইরফান সেলিমের জামিন স্থগিত

ইরফান সেলিমের জামিন স্থগিত
ইরফান সেলিমের জামিন স্থগিত

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। ইরফান সেলিমের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আনা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

আজ রোববার (২৮ মার্চ) সুপ্রিমকোর্টের চেম্বার কোর্ট বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। আর ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন এডভোকেট সাঈদ আহমেদ রাজা।

গত ১৮ মার্চ এই মামলায় ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে ওই আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে আজ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।

গত বছরের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধরের অভিযোগ ওঠে ইরফান ও তার সহযোগীর বিরুদ্ধে। ঘটনার পরদিন ২৬ অক্টোবর সকালে বাদী হয়ে নৌবাহিনীর ওই কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানায় মামলা করেন। সে মামলায় ইরফানসহ চারজন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ