আদালত

সালথায় ভাঙচুর-অগ্নিসংযোগ: পুলিশের মামলায় আসামি ৪ হাজার

ছবিঃ যুগান্তর
ছবিঃ যুগান্তর

ফরিদপুরের সালথা উপজেলায় মৃত্যুর গুজব ছড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও তিন-চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এসআই মিজানুর রহমান মামলাটি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।

সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, মৃত্যুর গুজব ছড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং থানা ঘেরাওসহ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৮৮ জনসহ তিন থেকে চার হাজার জনের নামে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। বিভিন্ন গুজব ছড়িয়ে এ তাণ্ডব চালানো হয়।

পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ