আদালত

রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

গাজীপুর জেলা কারাগার থেকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।

শনিবার পুলিশ ও র‌্যাব সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বলয়ে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ জানান, শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২-এ পৌঁছেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বৃহস্পতিবার র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় পরে ঢাকায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগের দিন বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ