আদালত

ভিপি নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

ভিপি নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ
ভিপি নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) পল্টন থানার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এজাহারটি গ্রহণ করেন। পরে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার (১৯ এপ্রিল) পল্টন থানায় ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি নুরকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (২৯) ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।

উস্কানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেওয়া ওই আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেন। যার মধ্যে অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থক মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি রুজুর আবেদন করছি।’

এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ওসি আবু বকর বলেন, মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই লাইভে নুর আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়েন, কিন্তু কখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না। তারা ঘুষ নেন, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং টেন্ডার ব্যবসা করেন। আবার নিজেদের মুসলমানও দাবি করেন। কোনো মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন না। যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা প্রকৃত মুসলমান নয়।’

এমন বক্তব্যের জন্য রোববার (১৮ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। এর আগেই এমন বক্তব্যে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ