আদালত

চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আজিজ মিসির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, কোতোয়ালি থানাধীন কোর্ট হিল এলাকায় তসলিম উদ্দিন নামের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের একটি ফেসবুক লাইভ দেখতে পান স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির।

মামলায় উল্লেখ করা হয়, ওই ফেসবুক লাইভে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলিম নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। গত রোববার মামলাটি করেন ইলিয়াস হোসেন নামের এক সংগীতশিল্পী।

এর আগে একই অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব ভিপি নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ