আদালত

ভার্চুয়ালে ছয় কর্মদিবসে ১৫৭৬ আসামির জামিন

ভার্চুয়ালে ছয় কর্মদিবসে ১৫৭৬ আসামির জামিন
ভার্চুয়ালে ছয় কর্মদিবসে ১৫৭৬ আসামির জামিন

সারাদেশে অধস্তন আদালতসমূহে ২৯৭৩টি আবেদনের ভার্চুয়াল শুনানি করে ১৫৭৬ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। ভার্চুয়াল আদালতের ছয় কার্যদিবসে ২০ হাজার ৯৫৩টি মামলায় শুনানির মাধ্যমে ১২ হাজার ২৫৮ জনকে জামিন দেয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতিব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। বুধবার সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং ১৫৭৬ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেয়া হয়েছে।’

এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে সারাদেশে অধস্তন আদালতসমূহে ১৬০৪ জন, দ্বিতীয় দিনে ৩২৪০ জন, তৃতীয় দিনে ২৩৬০ জন, চতুর্থ দিনে ১৮৪২ জন এবং পঞ্চম দিনে ১৬৩৫ জন আসামিকে জামিন দেয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তির জন্য আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়াও সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্বপালন করবেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ