আদালত

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: চার পরিবার পাবে এক কোটি টাকা

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: চার পরিবার পাবে এক কোটি টাকা
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: চার পরিবার পাবে এক কোটি টাকা

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় চার জনের পরিবারকে অন্তর্বর্তীকালীন সময়ে ২৫ লাখ টাকা করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা সুলতানা শিলা।

ব্যারিস্টার অনীক আর হক জানান, আপিল বিভাগ অন্তর্বর্তীকালীনভাবে চার পরিবারকে ক্ষতিপূরণের ২৫ লাখ টাকা করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। তবে এই এক কোটি টাকা চূড়ান্ত ক্ষতিপূরণ নয়। হাইকোর্টে মামলাটির রুল শুনানি পেন্ডিং রয়েছে। সেখানে চূড়ান্ত ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে।

এর আগে ২০২০ সালের ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাট ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তখন ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চার জন পুরুষ এবং একজন নারী। একই বছরের ৩০ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ