আদালত

হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাইয়ের হত্যা মামলা

হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাইয়ের হত্যা মামলা
হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাইয়ের হত্যা মামলা

সরকারদলীয় হুইপ ও চট্টগ্রামের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল চৌধুরী শারুনের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে হত্যার অভিযোগে মামলার আবেদন করেছেন তার ভাই আশিকুর রহমান।

রবিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে এ আবেদন করেন তিনি।

এর আগে সকালে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

চট্টগ্রামের ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় এই শারুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারুনের সঙ্গে মুনিয়ার কিছু কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পরে। এর সূত্র ধরে শারুনকে জিজ্ঞাসাবাদও করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মোসারাত জাহান মুনিয়ার আত্নহত্যার ঘটনায় সরকারদলীয় হুইপ ও চট্টগ্রামের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীকে অভিযুক্ত করে আদালতে হত্যার অভিযোগ এনে মামলার আবেদন করলেন মুনিয়ার বড় ভাই।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মুনিয়ার বড় বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

এ বিষয়ে শারুন গণমাধ্যমকে ওই সূত্রের ব্যাপারে কিছু না বললেও এর সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সূত্র মুনিয়ার সঙ্গে কথোপকথনের প্রতি ইঙ্গিত দিয়ে জানতে চেয়েছে, তিনি মোসারাতকে চেনেন কি না? শারুন জানিয়েছেন, মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিল। গত বছর সে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করে।

তবে ফেসবুকে তার সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা দাবি করে শারুন বলেন, সত্য-মিথ্যা যাচাইয়ে এই কথোপকথনগুলোর ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ