আদালত

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করে যুবক রায়হান আহমদকে হত্যা মামলার সাত মাসের মাথায় আজ বুধবার আদালতে চার্জশিট দেওয়া হচ্ছে। এতে প্রধান অভিযুক্ত করা হয়েছে ওই ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবরকে। এ ছাড়া চার্জশিটে একজন কথিত সাংবাদিক ছাড়াও ছয়-সাতজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বিষয়ে আজ দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান জানিয়েছেন, আজ আদালতে চার্জশিট জমা দিয়ে প্রেস ব্রিফিং করা হবে। তখন বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর রাতে নগরীর কাষ্টগড় এলাকা থেকে তুলে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যা করা হয় রায়হানকে। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে রায়হান মারা গেছেন।

পরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে ১২ অক্টোবর তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় বিভিন্ন পর্যায়ে একজন ইন্সপেক্টরসহ ৯ জনকে বরখাস্ত করা হয়। মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, টুআইসি এসআই হাসান আলী, এএসআই আশেক ই এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর শেখ। এই আসামিরা ছাড়াও এসআই আকবরকে পালাতে সহায়তাকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকেও চার্জশিটভুক্ত করা হয়েছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ