আদালত

১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

১৫ দিনের রিমান্ডে মামুনুল হক
১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা কথিত দ্বিতীয় স্ত্রীর ধর্ষণ ও সহিংসতার চারটিসহ পাঁচ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে তিন দিন করে মোট ১৫ দিনের রিমান্ড আদেশ হয়েছে।

বুধবার দুপুরে ভার্চুয়াল কোর্টে উভয় পক্ষের শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এবং মামুনুল হকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

এর আগে ২ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও গোয়েন্দা বিভাগে (ডিবি) পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, রয়েল রিসোর্ট কাণ্ডের মামলায় ৭ দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় ৭ দিনসহ মোট ২৪দিন রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ৯ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সেদিন মামুনুল হকের অন্য মামলার কার্যক্রম থাকায় রিমান্ড শুনানি ১২ মে ধার্য করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারগাঁ থানায় করা ধর্ষণসহ তিন মামলার রিমান্ড আবেদন করার পর মামুনুল হকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা আরও দুটি সহিংসতার মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ। এতে মোট ৫টি মামলায় ভার্চুয়াল কোর্টে শুনানি হয়েছে।

তিনি বলেন, শুনানিতে মামুনুল হকের পক্ষে আইনজীবী ছিলেন ওমর ফারুক নয়ন। তিনি রিমান্ডের বিরোধিতা করে মামুনুল হকের পক্ষে বক্তব্য দিয়েছেন। আর রাষ্ট্রপক্ষে আমি রিমান্ড প্রার্থনা করে আদালতে যুক্তি তুলে ধরেছি। আদালত শুনানি শেষে ৫ মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, প্রত্যেক মামলার তদন্তকারী অফিসার যেহেতু ভিন্ন সেহেতু একজন করে তদন্তকারী অফিসার মামুনুল হককে তিন দিন করে জিজ্ঞাসাবাদের সময় পাবেন।

গত ৩০ এপ্রিল প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন তার দ্বিতীয় স্ত্রী দাবি করা জান্নাত আরা ঝর্ণা। মাওলানা মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ