আদালত

ছয় মামলায় ১৮ দিন রিমান্ড শেষে কারাগারে মামুনুল

ছয় মামলায় ১৮ দিন রিমান্ড শেষে কারাগারে মামুনুল
ছয় মামলায় ১৮ দিন রিমান্ড শেষে কারাগারে মামুনুল

নাশকতা ও ধর্ষণসহ ছয় মামলায় ১৮ দিন রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। ভার্চুয়াল শুনানিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওছার আলম।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাড়সড়কের সিদ্ধিরগঞ্জে সহিসংতার ও গাড়ির পোড়ানোর দুইটি মামলায় মামুনুল হককে ছয়দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আরেক মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

এছাড়া তার রিসোর্ট সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ তিন মামলায় মামুনুলকে নয়দিনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় নারায়ণগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ আরও কয়েক জেলায়।

সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে গত ৩ এপ্রিল এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। পরে এই ঘটনায় মামুনুল হকের অনুসারী নেতা-কর্মীরা রিসোর্টসহ আওয়ামী লীগ অফিস, যুবলীগ ও ছাত্রলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ভাঙচুর চালান। মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ও পুলিশ বাদী হয়ে মামলা করেন। এর মধ্যে দুইটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামুনুল হকের রিসোর্ট সঙ্গিনী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় তাকে একমাত্র আসামি করা হয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ