আদালত

খালেদার জন্মদিন সম্পর্কে তথ্য জানাতে হাইকোর্টের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে সরকারের কাছে থাকা সব নথিপত্র ৬০ দিনের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (১৩ জুন) এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। ‌

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল শনিবার (১২ জুন) হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ।

আবেদনে খালেদা জিয়ার সব ধরনের সনদ (যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে) আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া খালেদা জিয়ার একটি জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়। রিট আবেদনে বিবাদী করা হয় স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি এবং খালেদা জিয়াকে। / কালের

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ