আদালত

পদোন্নতি পেলেন ৬৯ বিচারক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ৬৯ জন বিচারককে (জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা) পদোন্নতি দিয়ে গতকাল রোববার (২০ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনতিবিলম্বে পদোন্নতি প্রাপ্তদের বর্তমান কর্মস্থল থেকে পদোন্নতি পাওয়া কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ শাহানা হক সিদ্দিকাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ), বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহানকে রংপুরের মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হাসানুজ্জামানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অতিরিক্ত জেলা জজ) জাকির হোসেন খানকে জেলা জজ পদে পদোন্নতি এরপর একই কর্মস্থলে রাখা হয়েছে।

এছাড়া গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা জজ), ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মৎ রোকশানা বেগম হেপি গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), নওগাঁর অতিরিক্ত জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদার পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ সাবেরা সুলতানা খানকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) এবং ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিম পদোন্নতির পর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেড এবং অতিরিক্ত জেলার জজরা দ্বিতীয় গ্রেড পাবেন। একই আদেশে এই বিচারকদের বদলি করা হয়েছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ