দেশের আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি কনস্টেবল সাগর দেব অবশেষে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
আত্মসমর্পণের সাথে জামিন আবেদনও করেন সাগর দেবের আইনজীবী দীলিপ দাশ। জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
আত্মসমর্পণ করা কনস্টেবল সাগর দেব সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। দীর্ঘ সাত মাস চট্টগ্রাম কারাগারে থাকা ওসি প্রদীপকে ১০ জুন কক্সবাজার কারাগারে স্থানান্তর করার ১৪ দিনের মাথায় সাগর দেব আত্মগোপন থেকে আদালতে আত্মসমর্পণ করেছেন। / ইত্তে
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: