আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর জেয়াদ মারা গেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা জেয়াদ-আল মালুম (৬৭)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা জেয়াদ-আল মালুম (৬৭)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা জেয়াদ-আল মালুম (৬৭) মারা গেছেন। শনিবার (২৬ জুন) রাত ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৫ মে রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসে সংক্রমণ ও মারাত্মক জটিলতা ধরা পড়ে। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় ২৭ মে দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর (প্রশাসন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত আছেন জেয়াদ আল মালুম। তিনি ১৯৮৩ সালের ১৩ অক্টোবর আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে একই বছরের ১৮ ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন।

এরপর ১৯৮৯ সালের ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য অনুমতি প্রাপ্ত হন এবং ১৯৯৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে বিশেষ ভূমিকা রাখেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ