আদালত

ওসি প্রদীপ ও স্ত্রীর সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নেওয়ার নির্দেশ আদালতের

বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ
বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি, টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের সব সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা সকল সম্পত্তির রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন করেন। এই আবেদনের শুনানি শেষে আদালত তাদের সব সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে দেন। রাষ্ট্রের পক্ষে চট্টগ্রামের সম্পত্তি চট্টগ্রামের জেলা প্রশাসক ও কক্সবাজারের সম্পত্তি কক্সবাজার জেলা প্রশাসক দেখভাল করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দুদক দীর্ঘ অনুসন্ধান শেষে ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেন। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ