আদালত

যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের জেল

বাংলাদেশ সুপ্রিম কোর্ট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’ কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী ৩০ বছর কারাভোগ করবেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’কথাটি উল্লেখ না থাকলে আসামি ৩০ বছর কারাভোগ করবেন। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের জেল।

এর আগে ২০১৭ সালে সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপিল বিভাগ বলেছিলো যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাবাস। পরে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে এ বিষয়ে একটি রিভিউ আবেদন হয়। ওই আবেদনের চূড়ান্ত রায়ে আপিল বিভাগ আজ বলেছে যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের কারাদণ্ড। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ