আদালত

প্রযোজক রাজ আবার ছয় দিনের রিমান্ডে

নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার
নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার

রাজধানীর বনানী থানায় পর্নোগ্রাফি আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এই রিমান্ড আদেশ দেওয়া হয়। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ১৫নং আদালতে বিচারক দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।

মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দিন এবং পর্নোগ্রাফি মামলায় চার দিন করে দুই আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বনানী থানার মামলা তদন্ত কর্মকর্তা দুই আসামিকে আদালতে হাজির করে মাদকের মামলায় পাঁচদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় সাতদিন করে দুই মামলায় মোট ১২ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ