আদালত

নাসির-অমির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

নাসির-অমি
নাসির-অমি

রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের বাসায় মাদকের আসর বসাতেন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। ওই বাসায় নিয়মিতই চলত ইয়াবা ও বিদেশি মদ নিয়ে 'আমোদ-ফুর্তি'। তদন্ত শেষে এমন তথ্যই পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক হাজার পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ওই দু'জনকে আসামি করে সম্প্রতি আদালতে চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা ডিবি। এর মধ্যে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা নাসির জামিনে রয়েছেন আর অমি কারাগারে।

ঢাকার তুরাগ তীরে অবস্থিত বোট ক্লাবে আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠার পর আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির ও অমি। গত ১৪ জুন ওই নায়িকা সাভার থানায় তাদের নাম উল্লেখসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি।

মামলার পরদিন ডিবি পুলিশ উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে ওই দু'জনকে। তখন সেখান থেকে এক হাজার পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করার কথা জানানো হয়। একই সময় আরও তিন নারীকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে নাসির, অমি এবং ওই তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলাটি ডিবির গুলশান বিভাগ তদন্ত করছিল। / সমক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ