আদালত

এক মামলায় হেলেনা জাহাঙ্গীর-এর জামিন

হেলেনা জাহাঙ্গীর, আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য
হেলেনা জাহাঙ্গীর, আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীর-এর গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় চার ঘণ্টার অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদর দফতরে নেওয়া হয়।

গত মাসে 'আওয়ামী চাকরিজীবী লীগ' নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে তিনি আলোচনায় আসেন। এর পরই আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ