কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া (২১) আত্মহত্যার প্ররোচণা মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছে মুনিয়ার পরিবার। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান এই নারাজি আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, ‘মুনিয়ার ডিএনএ পরীক্ষা করা হয়নি। এ সংক্রান্ত কোনো তথ্যও তদন্ত প্রতিবেদনে নেই। এ ছাড়া মুনিয়া যে বাসায় নিহত হয়েছেন সে বাসার সিসিটিভির ফুটেজের কোনো পর্যালোচনা করা হয়নি।’
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: