আদালত

মুনিয়ার মৃত্যু মামলায় বসুন্ধরা এমডি আনভীরকে অব্যাহতি

মোসারাত জাহান মুনিয়া এবং বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর
মোসারাত জাহান মুনিয়া এবং বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর

রাজধানীর গুলশানের কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচণার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত নথি পর্যালোচনা করে এ আদেশ দেন।

এর আগে মামলাটির যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় তার ওপর মঙ্গলবার আদালতে নারাজি (প্রতিবেদনের ওপর অনাস্থা) আবেদন করেন মামলার বাদী ও মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ আবেদন করেছিলেন তিনি। এসময় মামলাটি তদন্তের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেওয়ারও আবেদন করা হয়। এ আবেদনে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলার নথিপত্র পর্যালোচনা করে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন গুলশান থানা পুলিশ।

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন তার বোন নুসরাত জাহান তানিয়া। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ