আদালত

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে ২ মামলা
হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে ২ মামলা

গৃহকর্মী নির্যাতনের মামলায় চলচ্চিত্র অভিনেত্রী একা গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জামিনের কাগজপত্র যাচাবাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার।

তিনি জানান, আদালত থেকে মঙ্গলবার বিকেলে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানাধীন উলন রোডের একটি বাসা থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অভিনেত্রী একাকে গ্রেফতার করে পুলিশ। ২২ আগস্ট শুনানি শেষে ওই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০ হাজার টাকার মুচলেকায় অভিনেত্রীকে জামিনের আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট একা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। গত ১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একা’র জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ