ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে সিরাজগঞ্জে মামলা করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক জেসমিন আরার আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাকারী মো. রাজ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. রাজ ইভ্যালির সাইক্লোন অফার থেকে থেকে গত ৪ মে টেলিভিশন, পেনড্রাইভ, ইস্ত্রিসহ ৫১ হাজার টাকার মূল্যমানের পাঁচটি পণ্যের ক্রয়াদেশ দেন। ইভ্যালির নীতিমালা অনুযায়ী ক্রয়াদেশের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য সরবরাহ করার কথা। সে অনুযায়ী সময়সীমা অনেক আগে পেরোলেও পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: