আদালত

মা-বাবা ও জাপানি দুই শিশুকে ১৫ দিন একসাথে থাকার নির্দেশ

জাপানি দুই শিশু / Image: Mathopath
জাপানি দুই শিশু / Image: Mathopath

রাজধানীর গুলশানের একটি বাসায় জাপানি দুই শিশু ও তাদের মা-বাবাকে ১৫ দিন একসাথে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় তাদের সাথে থাকবেন সমাজকল্যাণ অধিদফতরের একজন কর্মকর্তা। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) আদালত এই আদেশ দেন। এর আগে, দুই মেয়ে শিশুর জিম্মা চেয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো হাইকোর্টে রিট করেছিলেন। হাইকোর্ট আজ (৩১ আগস্ট) দুই শিশুকে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে দুই শিশু আজ আদালতে আসে।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়ে সন্তানকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ (৩১ আগস্ট) দুই শিশুকে আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন।

২২ আগস্ট দুই শিশুকে ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারপর থেকে তারা উইমেন সাপোর্ট সেন্টারে ছিল।

আজ সকাল ১০টার পর সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু আদালতে উপস্থিত হয়। শিশু দুটি একে অন্যের হাত ধরে ধীরপায়ে আদালত কক্ষের দিকে যায়। এ সময় তাদের কিছুটা হতবিহ্বল মনে হচ্ছিল।

শিশু দুটি আসার কিছুক্ষণ পর আদালতে হাজির হন তাদের বাবা শরীফ ইমরান। তিনি সাংবাদিকদের জানান, তিনি ও তার স্ত্রী এরিকো আজ সকালে উইমেন সাপোর্ট সেন্টারে গিয়েছিলেন। এরিকোও আদালতে হাজির হয়েছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আজ শুনানি হয়। এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ