আদালত

২য় ও ৩য় দফায় পরীমণির রিমান্ড, হাইকোর্টে দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

বাংলাদেশে চলচ্চিত্রের অভিনেত্রী পরী মনি
বাংলাদেশে চলচ্চিত্রের অভিনেত্রী পরী মনি

চিত্রনায়িকা পরীমণিকে মাদক মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করায় নিম্ন আদালতের ২ বিচারক হাইকোর্টে ক্ষমা চেয়েছেন।

এর আগে উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে বারবার রিমান্ডে নেয়ার বিষয়ে বিচারকের ব্যাখ্যা দিতে নথি ও তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল বেঞ্চে এটি শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির জন্য মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্য তালিকায় (কজিলেস্ট) রয়েছে। এ তথ্য জানা গেছে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্রে।

এর আগে গত ২৯ আগস্ট হাইকোর্টে স্ব-প্রণোদিত আদেশের আর্জি জানানো হয়। মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন করেন। এরপর ২ সেপ্টেম্বর একই বেঞ্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিকে বারবার রিমান্ডে নেয়ার বিষয়ে বিচারিক আদালতের ব্যাখ্যা ও নথি (কেসডকেট সিডিসহ) তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে দুই তদন্ত কর্মকর্তাকে ১৫ সেপ্টেম্বর সশরীরে উপস্থিত হতে বলা হয়। এছাড়া তিন দফায় রিমান্ডের আদেশ দেওয়ায় সংশ্লিষ্ট বিচারকের কাছে ব্যাখ্যাও চান আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ