আদালত

হটাৎ-ধনী ড্রাইভার মালেকের বিরুদ্ধে মামলার রায় আজ

-
-

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদফরের বরখাস্তকৃত গাড়ি চালক মালেকের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ।

সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এ এই রায় হবার কথা রয়েছে।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেকেকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

র‍্যাব জানায়, নিয়োগ, বদলী, কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মালেক। চলতি বছরের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দেয় র‍্যাব। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ১৩ সেপ্টেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ