আদালত

মুফতি কাজী ইব্রাহীম দুই দিনের রিমান্ডে

-
-

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ আদেশ দেন।

এ দিন আসামিকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক হাসানুজ্জামান। এ সময় রাষ্ট্রপক্ষও রিমান্ডের দাবি জানান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য, বিভ্রান্তিমূলক তথ্য ও করোনা ভাইরাসের অবৈজ্ঞানিক সূত্র প্রচারের অভিযোগে সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইউনিটের একটি দল। এর পরদিন মঙ্গলবার তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া একই দিন মঙ্গলবার রাতে জেড এম রানা নামের একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ