অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ পরিবর্তন করেছেন আদালত। আগামী ২১ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ দুদকের দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। আদালতের বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়। ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলী হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।
গত ১৪ সেপ্টেম্বর বিচারিক আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আদালত রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। / আর
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: