শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় ইউনূসসহ চার জনের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ড. ইউনূস।
গত ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন। আদালত ১২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিন জন হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান। / বাভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: