আদালত

সুপ্রিম কোর্ট খুলছে আজ

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

তিন সপ্তাহের অবকাশকালীন ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি শেষে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) খুলছে দেশের সর্বোচ্চ বিচার প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হবে।

ছুটিকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারিক বেঞ্চে মামলার শুনানি হয়েছে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা শুনানির জন্য বিচারিক বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। ছুটি শেষে বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করা সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে চলবে বিচারকাজ।

গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন ছুটি শুরুর আগে বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর মধ্যে ছয়টি দ্বৈত এবং তিনটি ছিল একক বেঞ্চ। গত ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছিলো। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ