আদালত

হত্যা মামলায় দিরাই আ’লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

-
-

রুহেদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে সিলেটের মদিনা মার্কেট থেকে আটক করা হয়।

শনিবার ভোররাতে সিলেট র‍্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মদিনা মার্কেটের আন্ডার গ্রাউন্ডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে। ভোরেই তাকে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. আজিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহাল নিয়ে প্রদীপ রায়ের গ্রুপের লোকজনের সাথে রোহেদ মিয়ার লোকজনের সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই রোহেদ মিয়া নিহত হন।

এ ঘটনায় নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া বাদি হয়ে গত ২২ অক্টোবর দিরাই থানায় ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একে প্রধান আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ