আদালত

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় আজ

সাফাত আহমেদ, নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেন
সাফাত আহমেদ, নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেন

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ের জন্য আজ বৃহস্পতিবার দিন রেখেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার আলোচিত মামলাটির রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত এ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ। সাফাত ছাড়াও অন্য আসামিরা হলেন সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়। চলতি বছর ২২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দেন।

২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে রেইনট্রি হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী। তদন্ত শেষে ২০১৮ সালের ৭ জুন পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং আসামি সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ