বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রবিবার (১৪ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত রোববার (১৪ নভেম্বর) আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: