আদালত

মডেল তিন্নি হত্যা মামলার রায় আজ

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি / ছবি: সংগৃহীত
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি / ছবি: সংগৃহীত

প্রায় ১৯ বছর আগে হত্যা করা হয় মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নিকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায়ের জন্য দিন ধার্য রয়েছে আজ। গত ২৬ অক্টোবর ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালত এই দিন ধার্য করেন।

এর আগে এ মামলার রায়ের জন্য ২৬ অক্টোবর ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আবেদন করলে আদালত ফের রায়ের তারিখ পিছিয়ে দেন।

২০০২ সালের ১০ নভেস্বর তিন্নিকে খুন করার পর তাঁর লাশ বুড়িগঙ্গা নদীর ওপর চীন মৈত্রী সেতুর নিচে ফেলে রাখা হয়। লাশ উদ্ধারের পরদিন পুলিশ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৎকালীন সহকারী কমিশনার মোজাম্মেল হক ২০০৮ সালের ৮ নভেম্বর শুধু জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

অভিযোগপত্রে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে পিয়ালের সঙ্গে তিন্নির দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়েছিলেন অভি। তবে অভি কখনো তিন্নিকে স্ত্রীর মর্যাদা দেননি। বিয়ের জন্য তিন্নি চাপ দিলে অভি তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

এদিকে, অভিযোগপত্র দেওয়ার পর বিভিন্ন কারণে সাক্ষ্যগ্রহণ সাতবার পেছানো হয়। অবশেষে ২০১১ সালের ১৪ মার্চ ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ আলোচিত এ মামলার অভিযোগ গঠন করে বিচারের জন্য তা বর্তমান আদালতে পাঠান। একই বছরের ১০ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওইদিন তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম সাক্ষ্য দেন।

মামলার প্রধান আসামি, জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম ফারুক অভি পলাতক রয়েছেন। ১৯৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নেন অভি। এর পরই দেশ ছাড়েন তিনি। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ