আদালত

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ

রিপন মোল্যা (৪৮) / Janakantha
রিপন মোল্যা (৪৮) / Janakantha

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

এছাড়া রিপনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে।

মামলার বিররণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নবেম্বর বিকেলে নড়াইলের কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে বোন ফাতেমা বেগম কাপড় পরিস্কার করার সময় ভাই রিপন ফাতেমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর পানিতে চুবিয়ে বাঁশের লাঠি দিয়ে ভূক্তভোগী ফাতেমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে রিপন তার বোনের মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখে।

এ মামলার আসামি রিপনের ছেলে রাশেদ ঘটনাটি দেখে পরিবারকে জানায়। এরপর পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ মামলার একমাত্র আসামি রিপনকে ফাঁসির আদেশ দেন। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ