আদালত

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক এমপির মৃত্যুদণ্ড

আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকা
আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। গেল ২২ নভেম্বর আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত। এর আগে, গেল ১লা নভেম্বর মোমিল তালুকদারের বিরুদ্ধে শুনানি শেষ হয়।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের বিএনপির সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন তালুকদার খোকা ওরফে খোকা রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১১ সালে আদালতে মামলা করেন আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করতে আদমদীঘি থানার ওসিকে নির্দেশ দেয়। পরে ওই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।

এরপর ২০১৮ সালের ৩রা মে সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পলাতক মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি দখলদার বাহিনীকে সহযোগিতা করার জন্য সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগদান করেন মোমিন তালুকদার। পরে বগুড়ার আদমদিঘী থানার রাজাকার কমান্ডার হিসেবে অন্যান্য রাজাকার ও পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেন তিনি।

তার রাজনৈতিক পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে, মোমিন তালুকদার মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। দেশ স্বাধীনের পর ১৯৭৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরে, আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি হন। এরপর বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে, বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসন থেকে পর পর দুই বার এমপি নির্বাচিত হন। / ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ