আদালত

আবরার হত্যা মামলার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর

আবরার ফাহাদ, শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)
আবরার ফাহাদ, শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর (বুধবার) নির্ধারণ করেছেন বিচারক। রোববার (২৮ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বেলা ১২টা ৬ মিনিটে এজলাসে এসে রায় পেছানোর এ আদেশ দেন।

এসময় বিচারক বলেন, ’যেহেতু এ মামলার অনেক আসামি সেহেতু রায় প্রস্তুত করতে একটু সময় লাগছে। সেজন্য আজকে রায় ঘোষণা করা সম্ভব হয়নি।তাই আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে।’

এর আগে সকাল সাড়ে ৯টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতে হাজতখানা রাখা হয়।

এরপর বেলা ১১টা ৪০ মিনিটে আসামিদের আদালতের হাজতখানা থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। পরে আদালত রায়ের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ