রাজধানীর পাশে আমিনবাজারে ডাকাত সন্দেহে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৫ জনকে খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে ৪৪ জন আসামী উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৭ জুলাই শব ই বরাতের রাতে ১১ ছাত্র জন ঘুরতে গেলে ঘুরতে যায়। পরে তাদের মধ্যে ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় জনতা।
আলোচিত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে জানা যায়, তারা ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: