আদালত

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে বিতর্কিত মন্তব্য; কাটাখালীর মেয়র তিনদিনের রিমান্ডে

আব্বাস আলী, মেয়র, কাটাখালি পৌরসভা
আব্বাস আলী, মেয়র, কাটাখালি পৌরসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এসময় আসামি পক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেন আদালত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে আব্বাস আলীর বিরুদ্ধে মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মেমিন। ওই মামলায় গ্রেফতার রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়রকে বৃহস্পতিবার সকালে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে।

এর আগে বুধবার ভোরে রাজধানীর ঈশাখা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ