আদালত

রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ডা. মুরাদ হাসান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী / BDPratidin
ডা. মুরাদ হাসান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী / BDPratidin

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে অভিযোগটি খারিজ করে দেন।

এর আগে গতকাল রবিবার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম বাদী হয়ে এ আবেদনটি করেছিলেন। মামলায় উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলাল ওরফে নাহিদকেও আসামি করা হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলাল যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে মামলা করতে এই আবেদনটি করেছিলেন বাদী।

রাজশাহী বিভাগীয় সাইবার আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা জানান, বিচারক মামলার আবেদনটি আমলে না নিয়ে খারিজ করে দিয়েছেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এমন অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ হয়েছে। ফলে বিচারক এই আর্জি খারিজ করে দিয়েছেন। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ